কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা ছাত্রলীগ ও পরশুরাম সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও সংগঠনকে গতিশীল করার জন্য পরশুরাম উপজেলা ও পরশুরাম সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার কমিটি দুটি বিলুপ্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।