কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। হলের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সংগঠনকে গতিশীল করার জন্য আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম ও সদস্যসচিব এম নাসিমুল ইসলাম হেলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চলতি বছরের ২৪ জুলাই আহ্বায়ক কমিটি করা হয়েছিল। আহ্বায়ক বশির উল্লাহর হাতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জখম, মারধর ও লাঞ্ছিত হয়েছেন।