কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। গত শনিবার জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়া স্বাক্ষরিত ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।