কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গত শনিবার রাতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জালাল উদ্দিন আহমেদ বলেন, শনিবার বিকেলে নগরের রামঘাটের আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের কার্যকরী কমিটির জরুরি সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে ওই কলেজ কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত হয়। কলেজ শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভূঁইয়া বলেন, ২০০৪ সালে এ কমিটি হয়েছিল।