কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি। গতকাল রোববার বিকেল পাঁচটায় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালে জামাল আহমেদ চৌধুরীকে আহ্বায়ক এবং এম এন জামানকে সদস্যসচিব করে রায়পুরা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু দীর্ঘ সময়ের মধ্যেও আহ্বয়ক কমিটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে পুনর্গঠিত করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি ২০-দলীয় জোটের ঘোষিত আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।