কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি বিএনপির একাংশ উপজেলার ১০টি ইউনিয়ন ও সব ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। গত শনিবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতার হোসেন পাটওয়ারীর বাসভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা বিএনপির অপর অংশের ছাত্রবিষয়ক সম্পাদক আলী আজগর গতকাল রোববার বলেন, ‘আমরা সম্মেলনের মাধ্যমে প্রতিটি কমিটি করেছি। বর্তমান আহ্বায়ক বাসায় বসে আমাদের কমিটি বিলুপ্ত করেছেন। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে নেতা হিসেবে মানেন না।