কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা ও রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক রাকিব হাসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। চৌধুরী মাহমুদুন্নবী বলেন, রায়পুর ছাত্রলীগের তিনটি কমিটিই মেয়াদোত্তীর্ণ। সংগঠনকে আরও গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে জেলা কমিটি জরুরি সভার আয়োজন করে। ওই সভায় উপজেলা, পৌর ও কলেজ কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত হয়।