কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আলী মুতর্জা বাবু ও মেহেদী হাসান ফয়সাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ইউনিয়নগুলোতে দলীয় কার্যক্রম নেই। কমিটি বিলুপ্ত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে। আহ্বায়ক সোহেল রানা বলেন, মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় উপজেলার ১০টি ইউনিয়নেরই কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।