কর্ণফুলী থানা যুবলীগের নতুন কমিটি গঠিত
চট্টগ্রামের কর্ণফুলী থানা যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রোববার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্ণফুলী থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারকে নতুন কমিটির সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে সেলিম হককে। কমিটির সদস্য ৭১ জন। ২০১৪ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী থানা কমিটি করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী গত রোববার কর্ণফুলী থানা কমিটির অনুমোদন দেন। এর আগে গত বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। রোববারের সভায় বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলা যুবলীগের কমিটিও ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে টিপু সুলতান চৌধুরী বলেন, কর্ণফুলী থানা ও তিনটি উপজেলা কমিটি ভেঙে দিয়ে এসব উপজেলায় নতুন কমিটি করা হয়েছে।