কর্মসূচি বেগবান করার আহ্বান জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে ২০-দলীয় জোট ঘোষিত কর্মসূচিকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।
গতকাল রোববার এক বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন ও গণগ্রেপ্তার চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। অত্যাচার-নির্যাতনের পরিণতি কখনো শুভ হবে না। সরকারের উচিত গণদুর্ভোগ না বাড়িয়ে ২০-দলীয় জোটের দাবি মেনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নেওয়া।