কর্মিসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মিসভা হয়েছে। গত সোমবার রাত আটটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগে আহ্বায়ক বয়তুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মাসুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইমরান আহমেদ, আওয়ামী লীগের নেতা মনির খান, উপজেলা যুবলীগের নেতা আসিফ নিয়াজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।