কর্মিসভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ২৮ নভেম্বর অনুষ্ঠেয় কর্মিসভা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, শনিবার পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামালের গ্রামের বাড়ি সদর দক্ষিণ উপজেলার দুতিয়াপুর গ্রামে জেলা আওয়ামী লীগের কর্মিসভা আহ্বান করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিত থাকার কথা ছিল। ওই দিন তিনি সভায় উপস্থিত থাকতে না পারায় কর্মিসভা স্থগিত করা হয়েছে।