কর্মিসভা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত জেলা কমিটি পুনর্গঠন করতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে গতকাল রোববার সিলেটে কর্মিসভা আয়োজনের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল।
জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টার দিকে কর্মিসভা হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে একাধিক পক্ষ সৃষ্টি হওয়ায় তা স্থগিত করা হয়।
বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত সার্কিট হাউসে আটটি পক্ষের (গ্রুপ) নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন কেন্দ্রীয় দুই নেতা। এ সময় জেলার নতুন কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত (বায়োডাটা) নেওয়া হয়।