কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতিকে বহিষ্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। পরাজিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গত শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সাতক্ষীরা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন হয়। এ সময় লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, পৌর নির্বাচনে এখানে পাঁচজন দলীয় মনোনয়ন চান। এর মধ্যে তাঁকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে তাঁকে হারাতে ষড়যন্ত্র শুরু করেন ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (স্বতন্ত্র) আরাফাত হোসেনের পক্ষে কাজ করেন ফিরোজ আহমেদ। এমনকি নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় নির্বাচনের দিন দলের নেতা-কর্মীদের ভয়ভীতি ও মারধর করে তাঁর লোকজন।