কসবা পৌর আ.লীগের আটটি ওয়ার্ডে আংশিক কমিটি
আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা শাখার নয়টি ওয়ার্ডের মধ্যে আটটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ মে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া
গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, কসবা সালদা সুপার মার্কেট চত্বরে ৫ মে কসবা পৌর আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। ওই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১২ মে স্বাক্ষরিত দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য কসবা পৌরসভার আটটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী কসবা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহসভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছ উদ্দিন; ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ফিরোজ মিয়া, সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ; ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুস ছালাম, সহসভাপতি জিয়াউদ্দিন অপু, সাধারণ সম্পাদক আনু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের; ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক আবদুল মোতালিব, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হেকিম ও আরমান খান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল মিয়া; ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম জিলানী, সহসভাপতি ইদ্রিছ মিয়া ও জোবেদ আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা; ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল কুদ্দুছ, সহসভাপতি জাকির হোসেন ও মানিক মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বাবুল; ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সামসুল আলম, সহসভাপতি শিশু মিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গুলু কর্মকার এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক দেওয়ান মিয়া, যুগ্ম সম্পাদক শরাফত পাঠান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ।
আটটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করার সত্যতা নিশ্চিত করে কসবা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রউফ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন। এর মধ্যে কয়েকজন প্রার্থী সম্পর্কে স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের কাছে অভিযোগ রয়েছে। মন্ত্রী দেশে নেই। তিনি দেশে আসলে আলোচনা করে ওই ওয়ার্ডের কমিটি ঘোষণা করব।’