কাঁচপুরে জনসভায় পৌঁছেছেন খালেদা জিয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জনসভা শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে পেঁৗছেছেন। জনসভাকে কেন্দ্র করে কাঁচপুর সেতুর দুই প্রান্তে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় রয়েছেন। জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার বিএনপি ও ২০-দলীয় জোটের নেতারা বক্তব্য দিয়েছেন।
জনসভার কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ও ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া পর্যন্ত যানজট চলছে। এতে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের যাত্রীরা সকাল থেকে যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভুঁঞা প্রথম আলোকে জানান, জনসভার দিকে আসা বাস-ট্রাকের কারণে মহাসড়কে যানজট চলছে।