কাউন্সিলর পদে জয়ী আ.লীগের, ১৫ ও বিএনপির ৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ১৫টি আওয়ামী লীগ, আটটি বিএনপি, ছয়টি স্বতন্ত্র এবং তিনটিতে জামায়াত-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কাউন্সিলর প্রার্থীদের ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ১১, বিএনপির ৬, স্বতন্ত্র ৫ এবং জামায়াতের ৩ জন জয়ী হন। সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন: ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাজী গোলাম কিবরিয়া, ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মাসুদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সরকার মাহমুদ জাবেদ, ৪ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র মো. আবদুল জলিল, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী সৈয়দ আবির আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতের মোশাররফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের শাহ আলম খান, ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের মো. একরাম হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের জমির উদ্দিন খান, ১০ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র মনজুর কাদের, ১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হাবিবুর আল আমিন সাদী, ১২ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র মো. ইমরান বাচ্চু, ১৩ নম্বর ওয়ার্ডে বিএনপির শাখাওয়াত উল্লা, ১৪ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. সেলিম খান, ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপির সাইফুল বিন জলিল, ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. সোহেল, ১৮ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র আফসান মিয়া, ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. জাকির হোসেন, ২০ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. সিদ্দিকুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে ফলাফল স্থগিত, ২২ নম্বর ওয়ার্ডে বিএনপির শাহ আলম মজুমদার, ২৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলমগীর হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী ফজল খান, ২৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র এমদাদুউল্লাহ, ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আবদুস সাত্তার এবং ২৭ নম্বর ওয়ার্ডে ফলাফল স্থগিত।

সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীদের কয়েকজন হলেন: ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউছারা বেগম, ২ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র নাদিয়া নাসরিন প্রমুখ।