কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন প্রশ্ন বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বলেছেন, কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন হয়েছে? গতকাল সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন বিদেশি ও দেশের চাপে তারা ইসলামী ব্যাংকে পরিবর্তন করেছে। আমরা জানতে চাই এটা কোন বিদেশ? কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন।’
মির্জা ফখরুল বলেন, দেশে দুই ধরনের আইন চলছে। একটি হচ্ছে আওয়ামী লীগের জন্য। আরেকটি বাকিদের জন্য।