কানাডার আদালতের রায়ে বাংলাদেশের রাজনীতি বদলাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কানাডার কোনো একটা আদালত নাকি বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ মহা উল্লসিত। কানাডার আদালত কোনো এক ব্যক্তির রাজনৈতিক আশ্রয় প্রার্থনার পেছনে কী রায় দিল তাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় না।’
ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সংসদে বলছে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়ে তার নিবন্ধন বাতিল করা হোক। আবার অন্যদিকে বলে বিএনপির নাকি শক্তি নেই। তাহলে বিএনপির নিবন্ধন বাতিল করতে চায় কেন? কারণ তারা জানে, বিএনপি হলো একমাত্র রাজনৈতিক দল, যারা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনোই সন্ত্রাসে বিশ্বাস করে না। সন্ত্রাস যদি কেউ করে থাকে, সন্ত্রাস যদি কেউ শিখিয়ে থাকে সেটা আওয়ামী লীগ করেছে।