কারাবন্দী চাঁদপুর জেলা বিএনপির নেতা হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা বিএনপির কারাবন্দী আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ ওরফে মানিককে চাঁদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর কারাগার থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
কারাগার সূত্র জানায়, গত মঙ্গলবার কারাগারে আনার পর থেকেই ফরিদ অসুস্থ বোধ করেন। কারাগারের ফার্মাসিস্ট ও দায়িত্বে থাকা চিকিৎসক গত দুদিন তাঁকে চিকিৎসা দিলেও তিনি সুস্থ হননি। অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকালে তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ সালেহ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ফরিদ আহমেদকে হাসপাতালে ভর্তি করার খবরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসে হাসপাতাল চত্বরে ভিড় জমান।