কার্যালয় 'পাহারায়' বিএনপি নেতা-কর্মীরা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ করতে গিয়ে গতকাল শনিবার বিকেলে পিটুনি খেয়ে পালিয়েছে ‘আসল বিএনপি’। এর আগে কার্যালয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপরই আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখলের’ চেষ্টা ঠেকাতে দিনভর ‘পাহারায়’ ছিল বিএনপি ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মীরা।

‘আসল বিএনপির’ ‘দখলের’ চেষ্টা ঠেকাতে আজ রোববার সকাল থেকেই দিনভর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পাহারায়’ ছিলেন বিএনপি ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী। দুপুরে কার্যালয়ে তাঁদের খাওয়ার ব্যবস্থাও করা হয়। ছবিটি বিকেলে তোলা হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘আসল বিএনপির’ ‘দখলের’ চেষ্টা ঠেকাতে আজ সকাল থেকেই দিনভর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পাহারায়’ ছিলেন বিএনপি ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী। দুপুরে কার্যালয়ে তাঁদের খাওয়ার ব্যবস্থাও করা হয়। ছবিটি বিকেলে তোলা হয়েছে।

‘আসল বিএনপি’ আবার কার্যালয় ‘দখল’ করতে আসতে পারে—তাই আজ সকাল থেকেই দিনভর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পাহারায়’ ছিলেন বিএনপি ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী। ছবিটি বিকেলে তোলা হয়েছে।