কাল আওয়ামী লীগের যৌথসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং মহানগর এলাকার সাংসদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিকেল চারটায় এ সভা অনুষ্ঠিত হবে।
দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও ‘৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসকে’ সফল করার বিষয়ে কর্মসূচি হাতে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।