কাল খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে তিন সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে খালেদা জিয়া বক্তব্য রাখবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল দুপুর দুইটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘জরুরি’ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।