কাল গাইবান্ধায় যাবে আ.লীগের প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা সরেজমিনে পরিদর্শনে আগামীকাল রোববার সেখানে যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এই ঘটনায় কারও দায় পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে দলটি।
গতকাল শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।