কাল গুলশান কার্যালয়ে যাচ্ছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বুধবার সন্ধ্যায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে যাবেন।
আজ মঙ্গলবার চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, কাল রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
গত ৩ জানুয়ারি রাত থেকে তিন মাসের বেশি সময় গুলশান কার্যালয়ে অবস্থান করেন খালেদা জিয়া। ৫ এপ্রিল কার্যালয় বের হয়ে আদালতে যান তিনি। আদালত থেকে জামিন নিয়ে পরে তিনি গুলশানের তাঁর বাসভবন ‘ফিরোজা’য় ফিরে যান।