কাল ছাত্রদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে আগামীকাল সোমবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাল সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

নাশকতার নয় মামলায় এ্যানি গত ২৮ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁকে জেল-হাজতে পাঠান।