কাল থেকে আবার ৭২ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহর সই করা এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, চলমান অবরোধও অব্যাহত থাকবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গুম-খুন-অপহরণ, নেতা-কর্মীদের অন্যায়ভাবে রিমান্ডে নেওয়া, যুগ্ম সচিব সালাহ উদ্দিন আহমদকে ‘গ্রেপ্তার’-এর প্রতিবাদে এই ৭২ ঘণ্টার হরতাল দেওয়া হয়েছে।