কাল দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার প্রথম আলোকে বলেন, কাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খালেদা জিয়ার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

৭ সেপ্টেম্বর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান খালেদা জিয়া। সেখানে তাঁর সঙ্গে বড় ছেলে তারেক রহমান সপরিবারে এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরাও হজ পালন করেন।