কাল নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবিতে আগামীকাল সোমবার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান প্রথম আলোকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
যে তিন দফা দাবিতে হরতাল ডাকা হয়েছে, সেগুলো হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে অবরোধ তুলে নেওয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতাদের মুক্তি এবং নারায়ণগঞ্জে ২০-দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ করা।