কাল নাসিরনগরে যাবে বিএনপির প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির একটি প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে যাবে। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নাসিরনগরের প্রকৃত ঘটনা জানতে গতকাল বুধবার দলের মহাসচিবকে প্রতিনিধিদল পাঠানোর নির্দেশনা দেন। প্রতিনিধিদলটি ঘটনাস্থল ঘুরে এসে বিস্তারিত গণমাধ্যমকে অবহিত করবে।
বিএনপির সূত্র বলেছে, প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী, কেন্দ্রীয় নেতা রুমিন ফারহানা, ফাহিমা মুন্নী, সুশীল বড়ুয়া, অমলেন্দু দাস, জয়ন্ত কুণ্ডু প্রমুখ।