কাল-পরশু হরতাল ডেকেছে জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল মঙ্গল ও পরশু বুধবার সারা দেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে হরতাল ডেকেছে তারা।
আজ সোমবার দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হরতালের কথা জানানো হয়। বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতাল আহ্বান করেন।
অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।