কাল পেশাজীবীদের সঙ্গে খালেদার বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সমর্থক পেশাজীবীদের সঙ্গে কাল শনিবার বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পাশাপাশি কাল শনিবার সকালে জোটের মহাসচিব পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন পৌর নির্বাচন ও সমসাময়িক রাজনীতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।