কাল ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ফেনীতে বিচারপতির বাড়িতে অগ্নিসংযোগ ও ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজ রোববার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের জেলায় আগামীকালের হরতাল কর্মসূচির সত্যতা নিশ্চিত করেছেন।