কাল বিএনপি জোটের মহাসচিবদের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সোমবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। কাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপি জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান প্রথম আলোকে এই তথ্য জানান।
বিএনপির সূত্র জানায়, নির্বাচন কমিশন গঠনে গঠিত অনুসন্ধান কমিটির কাছে বিএনপি কারও নাম প্রস্তাব করবে কি না, সে সিদ্ধান্ত নিতে আজ রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির যে সিদ্ধান্ত নেবে, তা জোটের সঙ্গে আলোচনা করার জন্য মূলত এই বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন: