কাল বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, সোমবার সব মহানগর ও জেলায় এ কর্মসূচি পালন করবে বিএনপি। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনৈতিক ও মানসিকভাবে দুর্বল করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা নাশকতার মামলায় গত বুধবার খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত বছরের ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডেকেছিলেন খালেদা জিয়া। আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা না হলেও সে কর্মসূচি ছিল প্রায় টানা তিন মাস। এপ্রিলে খালেদা জিয়া তাঁর কার্যালয় ছেড়ে বাসায় যাওয়ার পর থেকে বিএনপি রাজপথে আর সেভাবে কোনো কর্মসূচিতে যায়নি। গত ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর এটাই হবে রাজপথে বিএনপির প্রথম কর্মসূচি।