কাল বিক্ষোভ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, ‘দলের শীর্ষস্থানীয় নেতাসহ সারা দেশে নেতা-কর্মীদের ঠান্ডা মাথায় হত্যা, গুম ও গণহারে গ্রেপ্তারের প্রতিবাদে’ বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়। গত সোমবার যশোরে ছাত্র শিবিরের নেতা ও এম এম কলেজের ছাত্র হাবিবুল্লাহ ও কামরুল ইসলামকে পিটিয়ে হত্যা এবং আল-মামুনকে গুরুতরভাবে আহত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। বিবৃতিতে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।
একই ঘটনায় পৃথক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। হত্যা, অপহরণ, গুম, চাঁদাবাজি, ভর্তি ও সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণসহ হেন অপকর্ম নেই, যা তারা করছে না।