কাল বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের কারাবন্দী শীর্ষস্থানীয় নেতাদের রোজার আগেই মুক্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এ দাবিতে কাল সোমবার সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে দলটি।
গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই কর্মসূচির ঘোষণা দেন।
১৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায় ঘোষণার দিন ধার্য আছে। এর আগেই জামায়াত এই কর্মসূচি দিল।
বিবৃতিতে মুজাহিদসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি দাবিতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।