কাল মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি আগামীকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ করবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে আজ রোববার এ তথ্য জানান।
প্রতি বছরই বিএনপি ডিসেম্বরে দলের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দল এই সমাবেশের আয়োজন করে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রথম আলোকে বলেন, এবারও তারাই এ সমাবেশের আয়োজন করছেন।
২০১১ সালে এই আয়োজনকে ঘিরে বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল।