কাল রাঙামাটি যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের এলাকা পরিদর্শনে যাচ্ছে কাল রোববার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও প্রতিনিধিদলে থাকবেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
দলীয় সূত্র জানায়, দুর্গত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে খালেদা জিয়ার নির্দেশনায় বিএনপির প্রতিনিধিদল পার্বত্য এলাকায় যাচ্ছে। প্রথমে তারা রাঙামাটি যাবে।