কাল সমাবেশের অনুমতি পেয়েছে ২০-দলীয় জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে কাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা প্রথম আলোকে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাঁদের সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে। কাল মঙ্গলবার বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হবে।
সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ঢাকার বাইরে সব মহানগর এবং জেলা সদরে মিছিল ও সমাবেশ করবে ২০-দলীয় জোট।