কাল হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে হরতালসহ তিন দিনের কর্মসূচি দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার দেশে ও প্রবাসে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। কাল বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত হরতাল ও শুক্রবার সারা দেশে ‘দোয়া দিবস’ পালন করবে দলটি।