কাল ১৪ দলের প্রতিনিধিদল যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও মন্দির ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করতে কেন্দ্রীয় ১৪ দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রতিনিধিদলে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা থাকবেন।
গতকাল সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মোহাম্মদ নাসিম।