কাল ১৪ দলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দল আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছে। বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ১৪ দলের একাধিক সূত্র জানিয়েছে। বৈঠকে সবাইকে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুরোধ জানিয়েছেন।