কালীগঞ্জে আ.লীগের চার নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী, বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে ৩১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নির্দেশে তাঁদের আজীবন বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন নাগরী ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজ মিয়া, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাদের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামাল। জামালপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. খাইরুল আলম।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ আবু বকর মিয়া, শরীফুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ।