কালুখালীতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নিলুফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মেহেদী হাচিনা পারভীন নিলুফা। উপজেলায় তিনি একমাত্র নারী প্রার্থী।
নিলুফা পেশায় শিক্ষক। রাজবাড়ী শহরের শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত তিনি।
নিলুফা আওয়ামী পরিবারের সন্তান। তিনি নিজে মহিলা আওয়ামী লীগ, মহিলা পরিষদ ও মহিলা ক্রীড়া সংস্থার জেলা কমিটির সদস্য। তাঁর বাবা মুক্তিযোদ্ধা মকছেদ আলী মণ্ডল পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এক ভাই ও তিন বোনের মধ্যে নিলুফা সবার বড়। তাঁর স্বামী শফিকুল আজম সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রতনদিয়াসহ উপজেলার সাতটি ইউপিতে ২৮ মে ভোট হবে। এর আগে জেলা সদর, পাংশা, বালিয়াকান্দী ও গোয়ালন্দ উপজেলার ৩৩টি ইউপিতে ভোট হয়েছে। এসব ইউপির কোনোটিতেই চেয়ারম্যান পদে নারী প্রার্থী ছিল না।
নিলুফা বলেন, ‘চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আটজনই আমাকে সমর্থন দিয়েছে। আমি বিজয়ী হয়ে সবার প্রত্যাশা পূরণ করতে পারব বলে মনে করি।’