কিছু নেতা সুপ্রিম কোর্টকে দলীয় সংগঠন মনে করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, কিছু কিছু রাজনৈতিক নেতা মনে করেন সুপ্রিম কোর্ট তাঁদের দলের অঙ্গসংগঠন। তিনি বলেছেন, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টকে নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি করা হয়েছে। এটি অনভিপ্রেত, দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।

গতকাল সোমবার মহাখালীর নিজ বাসভবনে একটি যোগদান অনুষ্ঠানে অলি আহমদ এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টই হচ্ছে মানুষের শেষ ভরসাস্থল। এখন পর্যন্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ছাড়া অন্য কোনো বিচারপতিকে মানুষÿক্ষমতাসীন দলের বলে মনে করে না। তিনি বলেন, সাংবিধানিক পদগুলোকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। প্রধান বিচারপতির কাছে প্রত্যাশা স্বপদে থাকা অবস্থায় তিনি নিম্ন আদালতগুলোকে ক্ষমতাসীন দল এবং সরকারের জাঁতাকল থেকে মুক্ত রাখতে পদক্ষেপ নেবেন।

সাবেক এই মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের কর্মকাণ্ড দেখলে মনে হয়, জনগণ তাঁদের নিজস্ব সম্পত্তি এবং সেবাদাস।