কিশোরগঞ্জে চার প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আজ মঙ্গলবার কিশোরগঞ্জের দুই পৌরসভার চার প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলার কটিয়াদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শওকত ওসমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও করিমগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, আচরণবিধি না মেনে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে বিএনপির প্রার্থী মো. আশরাফ হোসেন পাভেলকে পাঁচ হাজার টাকা এবং দুই কাউন্সিলর প্রার্থী শ্রী মহাপ্রভু পন্ডিত ও মো. নাসিরউদ্দিনকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।