কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।
বেলা দুইটার দিকে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা। নয়াপল্টন, ভৈরব হয়ে খালেদা জিয়া কিশোরগঞ্জ যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।