কুড়িগ্রামে ছাত্রলীগের নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা গতকাল সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন।

নতুন কমিটিতে মমিনুর রহমানকে সভাপতি ও রিপন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যদের নামও ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মমিনুর রহমান জানান, কেন্দ্রঘোষিত কমিটি বাতিল না করায় ৪০১ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে জেলা ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 গত ৮ নভেম্বর কুড়িগ্রাম টাউন হলে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন না করে কেন্দ্রীয় নেতারা চলে যান। পরদিন ঢাকা থেকে খন্দকার মো. ওয়াহেদুর নবীকে জেলা ছাত্রলীগের সভাপতি, সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও রাকিবুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রঘোষিত আংশিক কমিটির সাধারণ সম্পাদক ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফলে কেন্দ্রঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আংশিক কমিটিকে প্রত্যাখ্যান করে পদত্যাগ করেন।