প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে সম্মেলন হওয়ার ১৯ দিন পর টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা মিলনায়তনকক্ষে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে আগের কমিটির সভাপতি কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক শওকত সিকদারকে আবারও বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
ওই সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সমবায় ও কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আতাউল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাংসদ অনুপম শাহজাহান উপস্থিত ছিলেন। গতকাল প্রথম আলোয় ‘সম্মেলন হলেও কমিটি ঘোষণা হয়নি’ শিরোনামে সংবাদ ছাপা হয়।